সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ ৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি চন্দ্রগঞ্জে একমাস ধরে ইউপি চেয়ারম্যানের পদশূন্য, জনদুর্ভোগ চরমে

চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ইসমাইল হোসেনের ওপর হামলার ঘটনার ১১ দিন পর আজ (১২ অক্টোবর) নতুন করে আলোচনায় এসেছে তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা। গত ১ অক্টোবর চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের সংবাদ সংগ্রহের সময় ইসমাইল হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল।

এদিকে, চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা এজাহারে সাংবাদিক ইসমাইল হোসেন, ইয়াছিন আরাফাত ও ফজলে এলাহী মোহনসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার বাদী নূর হোসেন (অনিক), চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের তাহের রাইস স্টোরের স্বত্বাধিকারী। এজাহারে মারধর, দোকানে লুটপাট, টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তবে মামলার অভিযোগের সত্যতা কিংবা এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। কারণ হামলার পর তাদের করা সংবাদ সম্মেলনের বক্তব্যের সাথে মামলার এজহারে উল্লেখিত অভিযোগের কোনো মিল নেই,  একই সঙ্গে চন্দ্রগঞ্জ থানার ওসির ভূমিকা নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬