সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু, তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন এ আর হাফিজউল্লাহ মাসুক চিশতীর উপস্থিততে পাঁচপাড়া পাঠোয়ারী বাড়ী আস্তানা শরীফে খালেক -জকির ১০৮ তম ওরছ বেছাগাজী বাড়ী আস্তানা শরীফে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের জেরে মধ্যরাতেই বন্ধ হলো ১০৮ তম ওরছ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে চন্দ্রগঞ্জে ছাত্রদলের বিজয় মিছিল মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী চন্দ্রগঞ্জ বাজারে ময়লার স্তূপ, দায়িত্ব নিতে নারাজ ইজারাদার ও ব্যবস্থাপনা কমিটি! বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪১

জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধ

মানিকগঞ্জ উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের হাতে ধরা পড়ে মেয়ের জামাই। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের আঘাতে শ্বশুর সিদ্দিকুর রহমান (৪৮) নিহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাই রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তাঁর জামাই রাসেল।

অটোরিকশার কাছে শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বের হয়ে অন্ধকারে চোর সন্দেহে রাসেলকে আটক করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন রাসেলকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় সিদ্দিকুর রহমান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে চুরির সময় আঘাতের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে জানতে পারি, অভিযুক্ত রাসেল নিহতের মেয়ের জামাই।
ওসি আরও বলেন, আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক

আপডেট সময় : ১২:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬