সংবাদ শিরোনামঃ
মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী চন্দ্রগঞ্জ বাজারে ময়লার স্তূপ, দায়িত্ব নিতে নারাজ ইজারাদার ও ব্যবস্থাপনা কমিটি! বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক

মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী

Mir Md Monir Hossain

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেশসেরা সাফল্যে অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ। চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ হওয়ায় ।

প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ দুই শাখা মিলিয়ে ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২৩২ জন এবং সাধারণ শাখায় ২৩২ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া ৭৬১ জন এ গ্রেড, ১৩১ জন এ-মাইনাস, ৩৭ জন বি এবং ১০ জন সি গ্রেড পেয়েছে। অকৃতকার্য হয়েছে চারজন।

এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যেও তা’মীরুল মিল্লাতের প্রায় শতভাগ পাসের হার প্রতিষ্ঠানটির ফলাফলের অন্যতম আলোচিত দিক। বোর্ডের সামগ্রিক পাসের হারের চেয়ে প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ৩৮ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট বেশি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি বছরের ফলাফলে সার্বিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে আলিম পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ অকৃতকার্য হয়েছে। একই সময়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৯৯.৭২%।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে সামগ্রিক ফলাফলে ৯৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ শতাংশের কিছু বেশি হলেও আমাদের শিক্ষার্থীদের পাসের হার প্রায় শতভাগ। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, আমরা শুধু জিপিএ-৫-এর সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের সাফল্য মূল্যায়ন করতে চাই না। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং উচ্চশিক্ষার জন্য তাদের প্রস্তুত করাকে আমরা বেশি গুরুত্ব দিই। কোথায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে, এবারের ফলাফল বিশ্লেষণ করে সে অনুযায়ী পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, জিপিএ-৫-এর সংখ্যা কমলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় তা’মীরুল মিল্লাতের পাসের হার এবং বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যকে তুলে ধরে।

এ কারণে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা ফলাফলের অন্যতম দাবিদার হিসেবে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী

আপডেট সময় : ০১:১৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬