সংবাদ শিরোনামঃ
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে চন্দ্রগঞ্জে ছাত্রদলের বিজয় মিছিল
মো: মেহেদী হাসান: নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিজয় মিছিল
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দ্রগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের গলায় ফুলের মালা দেখা যায় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।









