সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

মোঃ হাবিবুর রহমান মোল্লা , নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৪৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
1607

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

মোঃ হাবিবুর রহমান মোল্লা  , নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মাইমুনা আক্তার। তিনি আমেরিকা প্রবাসী মোহাম্মদ তুসারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডে অবস্থিত ‘আমিরাত টাওয়ার’-এর ৫ম তলায় ওই দম্পতি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাইমুনা আক্তার ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, বাজারের ব্যস্ততম এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের মানসিক চাপের কারণেই মাইমুনা আক্তার এই চরম সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

আপডেট সময় : ১১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬