সংবাদ শিরোনামঃ
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ ৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি চন্দ্রগঞ্জে একমাস ধরে ইউপি চেয়ারম্যানের পদশূন্য, জনদুর্ভোগ চরমে স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি!

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি!

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে (১৯ সেপ্টেম্বর ২০২৬) কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল ইসলাম খলিফা উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের বোন নুপুর বেগমের দাবি, মিরাজুল মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন মিরাজুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি।

শনিবার সকালে ১৯ সেপ্টেম্বর ২০২৬ বাড়ির পাশের পুকুরে মিরাজুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নুপুর বেগম আরও জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান বর্তমানে নানির কাছে থাকে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, মিরাজুলের মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি!

আপডেট সময় : ০১:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬