সংবাদ শিরোনামঃ
‘খুনিদের গ্রেফতার করুন’, গাইবান্ধায় রাজপথে শিবির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা চন্দ্রগঞ্জে অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৮ চন্দ্রগঞ্জ আফজাল রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ ও গাড়ি চালক চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি থানায় মামলা চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আল আমিন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
415

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আল আমিন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক |

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। এবারের সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে মো: আল আমিন ভূঁইয়ার নাম। তাকে নিযাতিত ও ত্যাগী নেতা এবং সততার প্রতীক হিসেবে দেখছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

মো: আল আমিন ভূঁইয়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আলাউদ্দিন চেয়ারম্যান বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো: আব্দুল মান্নান ভূঁইয়া এলাকার একজন সম্মানীয় ব্যক্তিত্ব।
আল আমিন ভূঁইয়া একজন শিক্ষিত যুবক হিসেবে এলাকায় সুপরিচিত। তার মার্জিত ব্যবহার ও শিক্ষাগত যোগ্যতা তাকে যুবসমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত আল আমিন ভূঁইয়া দলের দুর্দিনেও রাজপথে সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে রাজনৈতিক কারণে তিনি নানাভাবে নিযাতিত ও হয়রানির শিকার হয়েছেন, তবুও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তার সরব উপস্থিতি সর্বমহলে প্রশংসিত।

ইউনিয়ন যুবদলের বেশ কয়েকজন সক্রিয় কর্মী জানান, “আমরা এমন একজন নেতা চাই যিনি শিক্ষিত, সৎ এবং যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের পাশে দাঁড়াবেন। আল আমিন ভূঁইয়া আমাদের দুঃসময়ের পরীক্ষিত বন্ধু।
তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”

নিজের প্রার্থিতা নিয়ে মো: আল আমিন ভূঁইয়া বলেন, “আমি দলের জন্য কাজ করি, পদের জন্য নয়। তবে দল যদি আমার ত্যাগ ও সততা মূল্যায়ন করে আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলকে একটি মডেল ইউনিটে রূপান্তর করব। আমি সবসময় শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব আসবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আল আমিন ভূঁইয়া

আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬