সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে নকশা পরিবর্তনের অভিযোগ লক্ষ্মীপুর – চন্দ্রগঞ্জ মহাসড়কের , তদন্ত ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি নিখোঁজ শেফালী বেগমকে খুঁজে পেতে সহযোগিতা করুন চন্দ্রগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ‘খুনিদের গ্রেফতার করুন’, গাইবান্ধায় রাজপথে শিবির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা চন্দ্রগঞ্জে অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৮

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করবে : ইলিয়াসপত্মী লুনা

রাশেদ আলম বাবু
  • আপডেট সময় : ০৭:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৬৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
801

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি
ক্ষেত্রে উন্নয়ন করবে : ইলিয়াসপত্মী লুনা

রাশেদ আলম বাবু (নিজস্ব প্রতিনিধি)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপির আমলে দলমত নির্বিশেষে মানুষের জন্য উন্নয়ন করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। সিলেট-২ আসনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। জনপ্রতিনিধিদের সাথে কোনো ধরণের বৈষম্য করা হবে না। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফায় আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন।’
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে লুনা আরও বলেন, ‘এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ, ওসমানী নগর ও বালাগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু, দুঃখের বিষয় যতগুলো রাস্তা তিনি করেছিলেন, সেইসব রাস্তা গত ১৭ বছরেও কোনো সংস্কারও করা হয়নি। ইতোমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে আমরা পাঠিয়েছি। সিলেট এক্সচেঞ্জ এর সাথে আলাপ হয়েছে। গত সপ্তাহে ওসমানীনগরের ৪টি ও বিশ্বনাথ উপজেলার ৬ রাস্তার অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রুত অনুমোদন হবে।’ তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, সফিকুল ইসলাম, নুর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করবে : ইলিয়াসপত্মী লুনা

আপডেট সময় : ০৭:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫