চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র্যালি ও পথ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র্যালি ও পথ সভা অনুষ্ঠিত
ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর
মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টার এর সামনে এই পথসভার আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এর নেতৃত্বে মাদক বিরোধী র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রাজিব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুর, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সোলায়মান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসাইন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শহীদুল ইসলাম সেক্রেটারি ফজলে রাব্বিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
আলোচনা শেষে র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে র্যালি শেষ হয়। এর আগে অনুষ্ঠিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।









