ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠির দুই আসন বিএনপির ঘাঁটিতে এবার শক্তিশালী অবস্থানে জামায়াত, ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে ভারতীয় চোরাচালানে জড়িত কুরিয়ার সার্ভিস, আটক ২। বিএনপি’র হামলায় জামাতের দশজন আহত হ্যান্ড পেইন্ট নিয়ে কিছু কথা-জেনে নিন নিয়ম পদ্ধতি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারী নিহত মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকেনা এস এম জিলানী। ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান

হাসান জামিল, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসান জামিল

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সায়মুন আমান

এ বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ ও দল পরিবর্তনের ঘোষণা দেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সায়মুন আমান তার ফেসবুক পোস্টে লেখেন, “আমি সায়মুন আমান, ঝালকাঠি জেলা ছাত্রদলের ৭ নম্বর পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।” পদত্যাগের ঘোষণার মাত্র ১৪ মিনিট পর আরেকটি পোস্টে তিনি লেখেন, “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।”

এ বিষয়ে সায়মুন আমান বলেন, তিনি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে সিনিয়র নেতাদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশগ্রহণ ও সংগঠনের জন্য লোকজন নিয়ে কাজ করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্যাগী নেতাকর্মীদের আর মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সায়মুন আমান আরও বলেন, “যারা আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এমন আত্মীয়-স্বজনদের বিএনপির সঙ্গে যুক্ত করে কর্মসূচিতে সামনে রাখা হচ্ছে। ত্যাগীদের মূল্যায়ন না হলে সেখানে রাজনীতি করে লাভ কী?”—এমন মন্তব্য করে তিনি জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন, এদিকে ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা বলেন, “সায়মুন আমান আগে থেকেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বাবাও জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। তার শূন্য পদে শিগগিরই নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান

আপডেট সময় : ১১:০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬