সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের সিএনজিতে আগুন ধরিয়ে দেয় প্রেমিক

ইব্রাহিম খলিল রাজু, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
827

ইব্রাহিম খলিল রাজু বিশেষ প্রতিনিধি :

চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়ায় খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক বখাটে। কিন্তু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাতো ভাই মনিরের সিএনজি পুড়িয়ে দেয় সে।

রোববার (২ নভেম্বর) সকালে এমন অভিযোগ করে সিএনজি অটোরিকশার মালিক মনির।

এরআগে দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।

অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

মনির বলেন, আমার খালাতো ভাই ‍সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্যক্ত করতো। বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে উঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের খরব টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে আসলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের সিএনজিতে আগুন ধরিয়ে দেয় প্রেমিক

আপডেট সময় : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫