সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চোখ মেলে তাকাচ্ছেন বেগম খালেদা জিয়া

মো. আনোয়ার হোসেন
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
939

চোখ মেলে তাকাচ্ছেন বেগম খালেদা জিয়া

মো: আনোয়ার হোসেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও তিনি সাড়া দিচ্ছেন। বর্তমানে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে চিকিৎসা। এর মধ্যে গতকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চোখ মেলেছেন কয়েকবার।

এর আগে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন।

এর মধ্যে গতকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, খালেদা জিয়া কিছুটা রেসপন্স করছেন, গত ২৪ ঘণ্টায় কয়েকবার চোখ মেলে তাকিয়েছেন।

চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর গতকাল খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলসহ তার সঙ্গে থাকা চিকিৎসকরা যোগ দিয়েছেন। পাশাপাশি চীনের আরও চার বিশেষজ্ঞ চিকিৎসক রাতে এভারকেয়ার হাসপাতালে যান।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। কিছুটা রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।

তিনি জানান, প্রতি রাতেই বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হয়েছেন।

যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসার পর নতুন করে কিছু পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হতে পারে। আশানুরূপ উন্নতি না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে না বলে জানা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক ঢাকায় : বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে কাজ শুরু করেছেন। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ এ চিকিৎসক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় নেমে প্রথমে একটি হোটেলে যান। পরে দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন।

চীনের চার চিকিৎসক এভারকেয়ারে : খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল রাত ১০টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যায়। চিকিৎসকরা হলেন— চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি ও ম্যান হং ও। এর আগে সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চোখ মেলে তাকাচ্ছেন বেগম খালেদা জিয়া

আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫