সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

মো: জুবায়ের হোসেন: বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৫৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
734

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

মো: জুবায়ের হোসেন, নিজস্ব প্রতিনিধি।

যদি শেখ হাসিনার মত ভবিষ্যতে আর কোন স্বৈরাচার না দেখতে চান তাহলে গণভোটে “হ্যাঁ” ভোট দিন -আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, গতানুগতিক ধারায় বিগত সময়ে কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হবো না।

আমরা ইতিপূর্বেও কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখবো।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি পথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্ত মঞ্চে সমাবেশে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এবার আরেকটি ব্যালটেও ভোট হবে। সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও যদি আপনারা ভোট দিতে চান, বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার নিরাপত্তা চান তাহলে হ্যাঁ ভোট দিন। আদালতে ন্যায় বিচার পেতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন।

তিনি আরও বলেন, আমরা দেখছি একটি দলের নেতারা মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার জন্যে হুমকি হন এবং দুঃসাহস দেখাবে ১১দলীয় জোট দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দেবে।

জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দল মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা উপজেলার নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬