সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

বিএনপি’র হামলায় জামাতের দশজন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
628

ভোলায় জামায়াতের গণসংযোগে  বিএনপি’র হামলা, আহত ১০

ভোলা রিপোর্টার
ভোলার দৌলতখান উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

আজ  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে জামায়াতের নেতাকর্মীরা মুন্সিরহাট বাজারে জড়ো হন। সেখানে দলীয় প্রার্থী মাওলানা ফজলুল করিমের আগমনের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় বিএনপির একদল নেতাকর্মী ধানের শীষের স্লোগান দিতে দিতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় রাসেল, নাইম, ফরহাদ, হাসান, আক্তার ও রাসেলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত তিনজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি নেতারা। তাদের দাবি, ধানের শীষের স্লোগান দিয়ে যাওয়ার সময় জামায়াত কর্মীরা কটূক্তিমূলক মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দৌলতখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি’র হামলায় জামাতের দশজন আহত

আপডেট সময় : ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬