সংবাদ শিরোনামঃ
অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ
মো: মেহেদী হাসান
- আপডেট সময় : ০২:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩১৭ বার পড়া হয়েছে

অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ
মো: মেহেদী হাসান:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, সরকার এখনই অনলাইনের দিকে যাচ্ছে না এবং কেবিনেট অনলাইন নিয়ে বড়ভাবে চিন্তা করছে না।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে যে ব্যয়গুলো করা হবে সেগুলো কীভাবে কার্যকর করা যায়, সে জন্যই পরিদর্শন চলছে।
তিনি আরও বলেন, মে-জুন মাস নাগাদ সারা দেশব্যাপী জেলা-উপজেলার প্রাথমিক স্কুলগুলোও পরিদর্শন করা হবে। সামনে এই খাত নিয়ে বিশাল পরিকল্পনা আসছে।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষাখাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলোও কীভাবে এগিয়ে নেয়া যায় এবং সেগুলো যাতে কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করা হবে।










