সংবাদ শিরোনামঃ
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ ৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি চন্দ্রগঞ্জে একমাস ধরে ইউপি চেয়ারম্যানের পদশূন্য, জনদুর্ভোগ চরমে স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭

জলদস্যুরা সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ, এলাকা জুড়ে শোকের মাতম

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
491

জলদস্যুরা সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ, এলাকা জুড়ে শোকের মাতম

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি 

বাগেরহাটের সুন্দরবনে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ফুসফুসেরচর এলাকা থেকে আরও ১২ জেলেকে অপহরণ করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে ছয় জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা।

অপহৃতরা হলেন— শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাফিজুল, ফাইজুর, বেল্লাল মীর ও ছলেমান, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের হাসিব। অপর এক জেলের নাম জানা যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ছয় জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।

স্থানীয় জেলেদের দাবি, সুন্দরবনে এখন আতঙ্কের নাম জাহাঙ্গীর বাহিনী। তারা জেলে ও মৌয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এতে জীবিকার তাগিদে অনেকেই বনমুখী হতে ভয় পাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বনদস্যুদের তৎপরতায় এ বছর সুন্দরবনে মধু আহরণ ও মাছ ধরা কমে গেছে। ফলে রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীর মোঃ মনির হোসেন 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলদস্যুরা সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ, এলাকা জুড়ে শোকের মাতম

আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬