সংবাদ শিরোনামঃ
৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি চন্দ্রগঞ্জে একমাস ধরে ইউপি চেয়ারম্যানের পদশূন্য, জনদুর্ভোগ চরমে স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

“তরুণদের মাঠমুখী করার উদ্যোগ”

৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি

মুহাম্মদ উল্যাহ পাটোয়ারী
  • আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৯নং কুশাখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১২টি গ্রামে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় মাঠের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য পর্যাপ্ত উন্মুক্ত জায়গা নেই। ফলে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় আগ্রহী খেলোয়াড়দের অনেক সময় দূরের মাঠে গিয়ে অনুশীলন করতে হয়। এতে নিয়মিত খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাজীগঞ্জ স্পোর্টিং একাডেমির প্রতিষ্ঠাতা মুহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, “আমি নিজেও ২০১৬-১৭ সাল থেকে প্রায় পাঁচ বছর বিভিন্ন সরকারি টুর্নামেন্টে খেলেছি এবং চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে খেলার সুযোগ পেয়েছি। খেলোয়াড় জীবনের শুরুতে পারিবারিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার পাশাপাশি মাঠের সংকটও ছিল। অনেক দূরে গিয়ে অনুশীলন করতে হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে মনে করি, স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার সুযোগ ও অনুশীলনের ব্যবস্থা করা গেলে এখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসার সুযোগ বাড়বে।”

তিনি বলেন, “কুশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাঠ থাকলে খেলোয়াড়রা নিজেদের এলাকায় অনুশীলন করতে পারবে। এতে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার সুযোগ তৈরি হবে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, কুশাখালী ইউনিয়ন থেকে বিভিন্ন সময়ে ভালো মানের ক্রিকেটার ও ফুটবলার উঠে এসেছেন। তাদের কেউ কেউ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা ও ক্লাবে খেলেছেন। সংশ্লিষ্টদের মতে, স্থানীয়ভাবে নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ বাড়ানো গেলে নতুন খেলোয়াড়দের বিকাশে তা সহায়ক হতে পারে।

কুশাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “আমাদের ইউনিয়ন থেকে অনেক ভালো ক্রিকেটার ও ফুটবলার তৈরি হয়েছে। তারা ঢাকা লীগ, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় খেলেছেন। বর্তমানে অনেকে বিভিন্ন ক্লাবেও খেলছেন। তাদের সহযোগিতা নিয়ে এলাকায় নতুন খেলোয়াড় তৈরির চেষ্টা চলছে। তবে মাঠের সংকট রয়েছে। বিভিন্ন এলাকায় মাঠ থাকলে খেলোয়াড়রা নিজেদের কাছাকাছি জায়গায় নিয়মিত অনুশীলন করতে পারবে।”

তিনি আরও বলেন, “আমি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজী কাশেমকে সঙ্গে নিয়ে বিষয়টি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মহোদয়ের কাছে তুলে ধরব। এ বিষয়ে তাঁর মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”

এদিকে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ক্রীড়া ক্লাব ও স্থানীয় খেলোয়াড়দের প্রতিনিধিরাও খেলার মাঠের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। তাদের দাবি, ৯নং কুশাখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১২টি গ্রামের বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে খেলার মাঠ তৈরি, সংরক্ষণ বা উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক।

স্থানীয়দের মতে, নিয়মিত খেলাধুলার সুযোগ শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। একই সঙ্গে তাদের বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও খেলাধুলার ভূমিকা রয়েছে।

এ অবস্থায় ৯নং কুশাখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১২টি গ্রামের খেলার মাঠের সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“তরুণদের মাঠমুখী করার উদ্যোগ”

৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি

আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬