স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন
- আপডেট সময় : ০৫:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন
চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর-ফেনী রুটের স্টারলাইন পরিবহনের একটি বাসে চার বছরের শিশুকে নিয়ে ওঠার সময় চালকের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এক যাত্রী।
জানা যায়, চন্দ্রগঞ্জ থেকে ফেনী যাওয়ার জন্য স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুসহ বাসটির টিকিট করেন। বাসে ওঠার পর তারা আসনে বসার আগেই চালক হঠাৎ গাড়ি সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিশুটি ভারসাম্য হারিয়ে বাসের মেঝেতে পড়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা চালকের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলে চালক গাড়ি থামিয়ে আসন থেকে উঠে ওই যাত্রীর সঙ্গে মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে পার্শ্ববর্তী যাত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আর স্টার্ট না নেওয়ার কথাও জানা গেছে।









