সংবাদ শিরোনামঃ
আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি

আজ দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রায় ৯লক্ষ ৩০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
205

আজ দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রায় ৯লক্ষ ৩০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন ২০২৬) শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন সরকারের অধীনে এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম জাতীয় বাজেট।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট বাস্তবায়ন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সংসদ এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুন রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর দ্রব্য বহনসহ সব ধরনের রাজনৈতিক ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

আরো বলা হয়েছে মহাখালী, বাংলামোটর, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রায় ৯লক্ষ ৩০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে

আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬