সংবাদ শিরোনামঃ
আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি

কোটালীপাড়া মুনা হসপিটালে অপারেশনের সময় প্রসূতির মৃত্যু

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
261

কোটালীপাড়া মুনা হসপিটালে অপারেশনের সময় প্রসূতির মৃত্যু

এমদাদুল হক মীর, নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জের জেলার কোটালীপাড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় লাবনী খানম (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন২০২৬) দুপুরে উপজেলার মুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত লাবনী খানম উপজেলার শুয়াগ্রাম এলাকার ইউসুফ হাওলাদারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সন্তান প্রসবের জন্য লাবনী খানমকে মুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে ডা. অরুপ রতন ও ডা. শর্মিষ্ঠা বাইন তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

মুনা হসপিটালের ডাক্তার অরুপ রতন জানান, অপারেশনের সময় লাবনী খানমের রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে অপারেশনের মাধ্যমে তার পুত্র সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহতের লাবনীর স্বামী ইউসুফ হাওলাদার বলেন, “আমার স্ত্রীর আগে কোনো শারীরিক সমস্যা ছিল না। সে সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছিল। এরপরও এমন ঘটনা কেন ঘটলো, তা বুঝতে পারছি না।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমদাদুল হক মীর 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটালীপাড়া মুনা হসপিটালে অপারেশনের সময় প্রসূতির মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬