সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
143

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন‎

শফিকুল ইসলামক বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোজ মঙ্গলবার ‎(০৯ জুন ২০২৬) বেলা ০১টা ৩০  মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত ভিডাব্লিউবি কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত ও স্বচ্ছতার সঙ্গে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হলে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবে। পরে ইউনিয়নের তালিকাভুক্ত ভাতাভোগীদের মাঝে প্রতি জনকে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল গ্রহণ করতে এসে উপকারভোগীরা সরকারের এই সহায়তা কর্মসূচির প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। উপস্থিত অতিথিরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসের ন্যায় এবারও নির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যে সন্তোষ দেখা যায়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।‎

তাং ১০/০৬/২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন‎

আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬