সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
167

 দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানায় দুই লাখ টাকা চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তারসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মো. মাসুদ রানা। গত ১৭ জুন গাছা থানায় এজাহারটি রুজু হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৪২৭ ধারায় রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকায় বেস্ট শার্ট লিমিটেড গার্মেন্টস থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেটি গতিরোধ করে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ট্রাকটি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের নির্দেশে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ট্রাকটি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে ।

বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়া।

গাছা থানার ওসি ওহিদুজ্জামান জানান, মামলার আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে। মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬