মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭
- আপডেট সময় : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

ফজলে এলাহী :নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) চট্টগ্রাম রেঞ্জের জিআইজি মহোদয়ের উদ্যোগে এবং লক্ষ্মীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদকসেবী হিসেবে ৫ জন, আদালতের পরোয়ানামূলে ১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









