সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণ, মুক্তি পেলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক

চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

ফজলে এলাহী :নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক স্কুলশিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাদারঘর শাহী সিএনজি পাম্পের প্রায় ২০০ গজ পূর্ব পাশে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার এসে সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, প্রাইভেটকারটি নিজ লেনের পরিবর্তে বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে সিএনজি চালক মিজান (৬০), পিতা—মৃত শফিউল্লাহ, সাং—খরিয়াচক্রসহ দুই স্কুলশিক্ষার্থী ও একজন সাধারণ যাত্রী আহত হন।

আহত দুই শিক্ষার্থীর মধ্যে ফরহাদ হোসেন জনি (১৫) চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আসলাম গাছি বাড়ির মো. ফারুকের ছেলে। অপর শিক্ষার্থী মোহাম্মদ রোহান (১৫) একই গ্রামের নোয়াবাড়ির সালাউদ্দিন স্বপনের ছেলে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে স্কুলশিক্ষার্থী ফরহাদ হোসেন জনির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেয়। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০২:৫৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬