সংবাদ শিরোনামঃ
বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

ইব্রাহিম খলিল রাজু, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

ইব্রাহিম খলিল রাজু, বিশেষ প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইসি সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরি হয়ে গেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটকেন্দ্রের সংখ্যা এবং কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে

সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, বাজেট ও জনবল বরাদ্দের বিষয়টি আগে থেকেই বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে, যদি দুইটি ভোট পৃথক দিনে হয়, তবে ব্যয় ও লজিস্টিক ব্যবস্থার জন্য আলাদা অর্থ সংস্থানের প্রয়োজন হবে।

বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির অন্যান্য সদস্যরা। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, অর্থ, আইন ও বিচার বিভাগসহ ৩১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সচিব ও প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের কার্যকর নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও নির্বাচনি কাজে নিয়োজিতদের জন্য নতুন পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর কাজ চলছে। ইতোমধ্যে পোস্টাল ভোটিংয়ের ট্রায়াল অ্যাপ তৈরি করা হয়েছে, যা ১৬ নভেম্বর উদ্বোধন করা হবে।

তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও তথ্য বিকৃতি রোধে ইসি একটি এআই-নির্ভর মনিটরিং সেল গঠনেরও পরিকল্পনা করছে। এই সেল ভুল তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে।

সভায় বাজেট সংক্রান্ত আলোচনায় অর্থ বিভাগ জানিয়েছে, ব্যয়ের ক্ষেত্রে সব মন্ত্রণালয়কে সংযত থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে কাজ সম্পাদনের পরামর্শ দেওয়া হয়।

পরিশেষে, বিদেশি পর্যবেক্ষকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো—যেকোনো পরিস্থিতিতেই একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এখন থেকেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

আপডেট সময় : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫