সংবাদ শিরোনামঃ
এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ

সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ইয়াছিন আরাফাত রিসাদ
  • আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
960

ইয়াছিন আরাফাত রিসাদ: স্টাফ রিপোর্টার

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রাজপথে থেকেছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের। ছাত্রদলের ১৪৮ জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে।

রোববার (২ নভেম্বর) দুপুরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বvলেন তিনি।

তিনি বলেন, একটি ছাত্র রাজনৈতিক দল, তারা বিগত সময়ে হেলমেট বাহিনী হিসাবে পরিচিত ছিল। ওরা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। কিন্তু ছাত্রদল অতীতেও সাধারণ ছাত্রদের নিয়ে রাজনীতি করেছে। ভবিষ্যতেও করবে। ছাত্রদল বর্তমান ‘জেন জি’ ছাত্র সমাজের মতামতকে প্রাধান্য নিয়ে রাজনীতি করবে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। কারন, ছাত্রদলের অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছাত্রদলকে পর্যবেক্ষন করছেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছিল ছাত্রদল। সে সময় সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই ছাত্রদলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। সে ধারা ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। কারণ, নতুন প্রজন্ম অনেক প্রত্যাশা করে। সে অনুপাতে ছাত্রদলের নেতা-কর্মীদের কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ন-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিড, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫