সংবাদ শিরোনামঃ
বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

চন্দ্রগঞ্জ বাজারে মাংস বিক্রিতে প্রতারণা: দুই কেজিতে কমছে তিনশ’ গ্রাম

কবির আহমদ ফারুক
  • আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৭৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
924

চন্দ্রগঞ্জ বাজারে মাংস বিক্রিতে প্রতারণা: দুই কেজিতে কমছে তিনশ’ গ্রাম

কবির আহমদ ফারুক

লক্ষ্মীপুর সদর, মঙ্গলবার (৪ নভেম্বর)
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের মাংস বিক্রেতারা নিয়মিতভাবে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে- এমন অভিযোগ উঠেছে ভোক্তাদের কাছ থেকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জসিম উদ্দিন নামের এক ক্রেতা চন্দ্রগঞ্জ উত্তর বাজার থেকে দুই কেজি মাংস ক্রয় করেন। ওজন মাপার সময় দোকানির ব্যবহৃত মেশিনের উপরের বাটি-সহ ওজন দেওয়া হয়। পরে বাটি সরিয়ে মাংসের ওজন করলে দেখা যায় তা দাঁড়ায় মাত্র ১ কেজি ৭০০ গ্রাম। অথচ বিক্রেতা দাবি করেন, বাটির ওজন আগেই বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, চন্দ্রগঞ্জের প্রায় সব মাংস দোকানেই একই অবস্থা। এক কেজি মাংস কিনলে আধা কেজি মাংসও হাতে থাকে না। কখনো মাপে কম, কখনো অতিরিক্ত চর্বি ও হাড় দিয়ে কেজি পূরণ করা হয়।

স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, বাজার ব্যবস্থাপনা কমিটির নজরদারির অভাবে এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও বাজার পরিচালনা কমিটির কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ বাজারে মাংস বিক্রিতে প্রতারণা: দুই কেজিতে কমছে তিনশ’ গ্রাম

আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫