সংবাদ শিরোনামঃ
এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ

চন্দ্রগঞ্জ বাজারে সরকারী খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

কবির আহমদ ফারুক
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৬৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
817

কবির আহমদ ফারুক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের গরু হাটার মুখে সরকারী খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া মৌজার ৫১৫৯ নং দাগে (খাস খতিয়ানভুক্ত ভূমি) মোট ০.০২৩৭ একর জমি সরকারের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, আবুল কাশেম (সাং একাব্বরপুর, বেগমগঞ্জ), রনজিত দেবনাথ ও কার্তিক চন্দ্র দেবনাথ (সাং ভবভদ্রি, বেগমগঞ্জ) নামের কয়েকজন ব্যক্তি সরকারি ছুটির দিনে লোকজন নিয়ে ওই খাস জমিতে অবৈধভাবে দখল করে দোকানঘরসহ বহুতল ভবন নির্মাণ শুরু করেন।

ভূমি অফিসের সহকারী কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, উক্ত জমি সরকারী খাসভূমি হিসেবে রেকর্ডভুক্ত। তবে অভিযুক্তরা দাবি করছেন, জমিটি তাদের ব্যক্তিগত মালিকানার অন্তর্ভুক্ত।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রতিবেদনে উল্লেখ করেন, সরকারি খাসভূমি জবর দখলের এ ঘটনায় জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ জন্য জমিটি পুনরায় চিহ্নিতকরণসহ তদন্তের জন্য সদর ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও জবর দখলকারীরা তা অমান্য করে ভবন নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি খাসভূমি রক্ষার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ বাজারে সরকারী খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫