সংবাদ শিরোনামঃ
স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

কামারহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন ভুঁইয়া

মোঃ জুবায়ের হোসেন: সহযোগী সম্পাদক
  • আপডেট সময় : ০৪:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
467

কামারহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন ভুঁইয়া

মো: জুবায়ের হোসেন: সহযোগী সম্পাদক।

লক্ষ্মীপুরের ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের মুহতারাম আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া।
রোববার কামারহাট বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হঠাৎ করেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকান ও মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় আর্থিক সহায়তা পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এবং এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কামারহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন ভুঁইয়া

আপডেট সময় : ০৪:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬