চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের নতুন নেতৃত্বে: শহীদুল- ফজলে রাব্বি
- আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৪৬৫ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের নতুন নেতৃত্বে: শহীদুল- ফজলে রাব্বি
মো: ফজলে এলাহী: নিজস্ব প্রতিনিধি
১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ সেটআপ সম্পন্ন হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি।
নতুন নেতৃত্বকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের তরুণদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই কমিটিকে ঘিরে চলছে নানা আলোচনা, তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা—শহীদুল-রাব্বির নেতৃত্বে যুব বিভাগ পাবে নতুন গতি ও শক্তিশালী অবস্থান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক ও যুব বিভাগের থানার সভাপতি তাওসিফ হাসনাইন জানিয়েছেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে এই নতুন নেতৃত্ব। পাশাপাশি এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন বিভিন্ন মহল।










