সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পাল্লা ভারী শিব্বির আহমেদ শিবলুর; লক্ষ্য মাদক নির্মূল চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পাল্লা ভারী শিব্বির আহমেদ শিবলুর, করতে চান মাদক নির্মূল ত্যাগী ও নির্যাতিত জাহাঙ্গীর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ মাদকের ভয়াল থাবা ! ঘুমন্ত ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা। ময়মনসিংহে সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ  ইকো পার্কে বাঘ সাবক জনমনে আতঙ্ক তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: নোয়াখালী ও লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পাল্লা ভারী শিব্বির আহমেদ শিবলুর; লক্ষ্য মাদক নির্মূল

সেলিম খান,নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট সময় : ১১:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পাল্লা ভারী শিব্বির আহমেদ শিবলুর; লক্ষ্য মাদক নির্মূল

সেলিম খান, নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ‘সদস্য সচিব’ পদটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই পদে এখন পর্যন্ত আলোচনার শীর্ষে রয়েছেন ক্লিন ইমেজের তরুণ ছাত্রনেতা শিব্বির আহমেদ শিবলু

দলীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একটি যোগ্য ও সাহসী নেতৃত্ব খুঁজছে দলীয় হাই কমান্ড।

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, রাজপথের সক্রিয়তা এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততার কারণে শিব্বির আহমেদ শিবলু নেতাকর্মীদের পছন্দের তালিকায় সবার আগে রয়েছেন।

তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, শিবলু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত। হামলা-মামলা ও প্রতিকূল পরিবেশেও তিনি মাঠ ছাড়েননি। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্য প্রার্থীদের চেয়ে অনেকখানি এগিয়ে রেখেছে।

নিজের প্রতিক্রিয়ায় শিব্বির আহমেদ শিবলু বলেন,

“দল যদি আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব প্রদান করে, তবে আমি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলকে একটি আদর্শিক ও শক্তিশালী ইউনিটে পরিণত করবো। আমার প্রধান লক্ষ্য হবে এই ইউনিয়ন থেকে মাদক নির্মূল করা। যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের সাথে নিয়েই একটি ঐক্যবদ্ধ যুবদল গঠন করা হবে যা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিবলুর মতো শিক্ষিত ও তরুণ নেতৃত্ব দায়িত্ব পেলে এলাকায় মাদকের প্রকোপ কমার পাশাপাশি রাজনৈতিক সুস্থ পরিবেশ বজায় থাকবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দল কার ওপর আস্থা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পাল্লা ভারী শিব্বির আহমেদ শিবলুর; লক্ষ্য মাদক নির্মূল

আপডেট সময় : ১১:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬