সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

তৃণমূল থেকে জেলা ছাত্রদলের নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিক ফরহাদ রাজু

ইয়াছিন আরাফাত,সহযোগী সম্পাদক।
  • আপডেট সময় : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
290

­তৃণমূল থেকে জেলা ছাত্রদলের নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিক ফরহাদ রাজু

ইয়াছিন আরাফাত,সহযোগী সম্পাদক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন রাজপথের পরীক্ষিত ও লড়াকু ছাত্রনেতা ফরহাদ রাজু। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক এই আহ্বায়ককে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দলের প্রতি দীর্ঘদিনের একনিষ্ঠতা, রাজপথের সাহসী ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে কেন্দ্রীয় সংসদ তাকে এই দায়িত্ব প্রদান করেছে।

স্থানীয় নেতা-কর্মীদের কাছে ফরহাদ রাজু একজন ‘কর্মী গড়ার কারিগর’ হিসেবে পরিচিত। দলের চরম দুঃসময়ে সাধারণ শিক্ষার্থীদের সুসংগঠিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতেও সাংগঠনিক ভিত্তি মজবুত রাখতে তিনি নিরলস কাজ করেছেন। তার এই প্রাপ্তিতে নোয়াখালী জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

ফরহাদ রাজু জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে আসীন হওয়ায় নোয়াখালীবাসীর পক্ষ থেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তৃণমূল কর্মীরা মনে করছেন, রাজুর মতো ত্যাগী নেতা জেলার নেতৃত্বে আসায় সংগঠন আরও গতিশীল হবে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরহাদ রাজু। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন:

“দল আমার ত্যাগের মূল্যায়ন করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোনো আন্দোলনে আমি রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করব। নোয়াখালী জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী মডেলে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তৃণমূল থেকে জেলা ছাত্রদলের নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিক ফরহাদ রাজু

আপডেট সময় : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬