সংবাদ শিরোনামঃ
স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

১৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করল শিশু মুহাম্মদ সাইদুর রহমান

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
177

১৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করল শিশু মুহাম্মদ সাইদুর রহমান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।
মাত্র ১৩ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেছে শিশু হাফেজ মুহাম্মদ সাইদুর রহমান। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) পবিত্র এশার সালাতের পর আনুষ্ঠানিকভাবে হিফজের শেষ সবক শুনিয়ে সে কুরআনের হিফজ সম্পন্ন করে।

হাফেজ মুহাম্মদ সাইদুর রহমান মিরসরাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল কুরআন নিজামপুর-এর হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মরহুম আবুল কাশেমের সন্তান।

মাদরাসা পরিচালক মাওলানা রিদওয়ানুল হক বলেন, আল্লাহ তায়ালা নিজেই কুরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত কুরআনের শব্দ, বর্ণ ও শিক্ষা সংরক্ষিত থাকবে। যুগে যুগে অসংখ্য হাফেজে কুরআনের বক্ষে কুরআন সংরক্ষণ করাও আল্লাহর এই ওয়াদার অন্যতম প্রকাশ্য মাধ্যম। একজন শিশুর মাত্র ১৩ মাসে কুরআন হিফয সম্পন্ন করা আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তার উস্তাদ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানান তিনি।

গতকাল সাইদুলের হিফজ সম্পন্ন হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ সাইদুর রহমানের কুরআন হিফয সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের ওপর আমল ও দ্বীনের খেদমতে কবুলিয়তের জন্য বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করল শিশু মুহাম্মদ সাইদুর রহমান

আপডেট সময় : ০৮:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬