সংবাদ শিরোনামঃ
স্টারলাইন বাসের বেপরোয়া গতি ও গাড়ির চাকা গর্তে পড়ে, শিশু পড়ে যাওয়ার অভিযোগ, চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রীগন বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
400

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নগরহাওলা ও জৈনাবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহতদের মধ্যে একজন হলো ৬ বছর বয়সী জিহাদ। সে উপজেলার নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, অপর নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে জিহাদ বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তার জুতা ও জামা দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে খোঁজ চালিয়ে শিশুটিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন দুপুরে দক্ষিণ ধনুয়া এলাকায় সুইটি তার কয়েকজন বান্ধবী ও সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। স্থানীয়দের বরাতে জানা যায়, গোসলের সময় হঠাৎ এক শিশু পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সুইটিও পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটিকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “স্থানীয়দের মাধ্যমে আমরা দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিতভাবে অবহিত করেনি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬